July 28, 2026, 6:10 pm
শিরনাম :
শ্যামনগরে পাচার হওয়ার সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ ভারতের আটক ৫ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর। জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আল আমিনের মায়ের ইন্তেকালে শোক

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের মা রোজি বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধরমপুর (দক্ষিণপাড়া) এলাকার স্থায়ী বাসিন্দা রোজি বেগম শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন।

মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এক শোক বার্তায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, আলামিন হোসেনের মায়ের মৃত্যুতে তাঁর পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। পরম করুণাময় আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় ফুলতলা ঈদগাহ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ