September 21, 2026, 6:13 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা সিদ্ধান্ত গৃহিত হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা, কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ