July 26, 2026, 6:05 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

গাজীপুরে ফজলুল হক মিলনের পক্ষ থেকে কালীগঞ্জ পৌর বিএনপির ঈদুল ফিতরের শুভেচ্ছা

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ উপজেলা,গাজীপুর জেলা বাসী, ও দেশবাসীকে এবং প্রবাসী বাংলাদেশীদের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর ৫ আসনের নব – নির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদ শুধু আনন্দের দিনই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য উপলক্ষ।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায় সেই প্রত্যাশাই সবার। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি গাজীপুর জেলা এবং কালীগঞ্জ উপজেলা ও কালিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
“ঈদ মোবারক” “ঈদ মোবারক” ” ঈদ মোবারক “।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ