September 21, 2026, 6:46 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাড়ি ফেরা হলো না; সড়কেই ঝরলো প্রাণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

রাজের কাজ শেষে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন ফটিকছড়ি উপজেলার তিন শ্রমিক। পথে তাদের মোটরবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জোরে সংঘর্ষ হয়। এতে তিন যুবক প্রাণ হারান। বাসে থাকা ১৫ জনের মতো আহত হন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ফটিকছড়ি-রামগড় সড়কের  পেলাগাজি দীঘির পাড় এলাকায় এ  মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । নিহতরা হলেন— উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকার তপু উড়াং (২২), উত্তম উড়াং ও নয়ন (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে চট্টগ্রামমুখী শান্তি পরিবহণ নামের একটি দূরপাল্লার বেপরোয়া গতির বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং বাসটি উল্টে যায়। আহতদের মধ্যে একজন ঘটনাস্থলে প্রাণ হারান বাকি দুইজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে  মৃত ঘোষণা করা হয়।

বাসে থাকা কয়েকজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে সর্বশেষ এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের যাত্রীরা খাগড়াছড়ি মানিকছড়ির একটি  বউভাতা অনুষ্ঠান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে  ফিরে যাচ্ছিলেন এবং মোটরসাইকেল আরোহীরা রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,‘এ দূর্ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ