September 18, 2026, 4:48 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল

তরফদার রবিউল ইসলাম

সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে একটি অজগর সাপ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, একই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময়েও ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান।

পরে তিনি বিষয়টি সিপিজি সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। এ সময় অজগর সাপটির পেট ফুলে থাকতে দেখা যায়, যা দেখে ধারণা করা হয় সাপটি ছাগলটি গিলে ফেলেছে। খবর ছড়িয়ে পড়লে অজগর সাপটি দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় জমায়।

ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগর সাপটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, ছাগল গিলে খাওয়ার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। পরে বনবিভাগের সহায়তায় অজগরটিকে উদ্ধার করে সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ