September 18, 2026, 4:48 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. ফাতেমা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. ওয়াদুদ হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আঃ ছত্তার, একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ।

মহড়ায় কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ভূমিকম্প, প্রাকৃতিক দূর্যোগ, গ্যাস থেকে অগ্নিকান্ড ও বসত ঘরে অগ্নিকান্ড সংগঠিত হলে কি কি করণীয় বিষয়গুলো দেখান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়ন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ