
জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক আমীর সদস্য, ঠাকুরগাঁও সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইয়াকুব খান বার্ধক্যজনিত কারণে ৯ মার্চ দুপুর ১২টায় ৯০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
৯ মার্চ রাত ১০টায় সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় জানাযা শেষে তাঁকে মাদ্রাসা কবরস্থানে দাফন করা হবে।
“শোকবাণী”
মাওলানা ইয়াকুব খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৯ মার্চ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা ইয়াকুব খানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর অসংখ্য ছাত্র দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছে। তিনি আমৃত্যু শপথের কর্মী হিসেবে ভূমিকা পালন করেছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।