September 21, 2026, 7:54 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রবিবার সকালে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সীতাকুণ্ড উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, আলমগীর বাদশা, ডা. তপন চন্দ্র বর্মন, বাবলু দাশ, মঞ্জুমান আরা বেগম, জামিরুল ইসলাম, প্রণবেশ মহাজন, আসমাউল হুসনা তন্বীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও সুদৃঢ় করতে হবে। নারী ও কন্যাদের অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন, নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ