September 21, 2026, 8:34 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে- আসাদুল হাবিব দুলু এমপি

ডেস্ক রিপোর্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, অচিরেই দেশব্যাপী খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এসব খালে মাছের চাষ ও খালপাড়ে বনজ, ফলদ ও ঔষুধি গাছ লাগানো হবে। এর মধ্য দিয়ে একদিকে এলাকা দৃষ্টিনন্দন হয়ে উঠবে। অন্যদিকে জনগোষ্ঠির পুষ্টি ও আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

রবিবার (০৮ মার্চ) দুপুরে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, জনগণের বিপুল সমর্থনে বিজয়ী বিএনপি সরকার নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী দেশব্যাপী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৬ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের সচিব সচিব সাইদুর রহমান খান সভায় বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ