September 18, 2026, 5:24 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত 

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

‘বৈষম্য রুখব, প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব’ স্লোগানে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী  অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুরুতে রাজবাড়ী জেলা শহরের পান্না চত্ত্বরে অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে এসে একত্রিত হন সংগঠনটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের প্রধান সড়ক পথে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে দিবসটি উপলক্ষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাড. দেবাহুতী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, বাংলাদেশের কমিউস্টি পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ ধীরেন্দ্রনাথ দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর সাহাদত হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ