July 28, 2026, 2:47 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(৭ মার্চ) শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গসংগঠনসমূহের আয়োজনে শহীদ সাটুহল কমপ্লেক্সে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জনপ্রিয় নেতা ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, ডা. ময়েজ উদ্দিন, পৌরসভার ৬ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, ১৪ নং ওর্য়াডের বিএনপির সাবেক সভাপতি শামীম আহমেদ, অ্যাডভোকেট ফরিদ আহমেদ জনি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে এক কাতারে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতের সব স্থানীয় নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমানুল্লাহ আমান এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ