July 27, 2026, 7:01 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ক্ষুদ্র ব্যবসায়ী ২০জন দলিত নারীকে আর্থিক অনুদান প্রদান

তালা প্রতিনিধি

বাংলাদেশে জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে আমাদের সমাজে নানাভাবে বৈষম্যের শিকার প্রায় ৮০টিরও অধিক সম্প্রদায় মানুষ, যারা ‘দলিত’ হিসেবে পরিচিত। এই জনগোষ্ঠী বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে বাস করছে এবং আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিকভাবে বঞ্চিত ও বৈষম্যের শিকার।

নাগরিক উদ্যোগ বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘবে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারাবাহিতকায় সংস্থাটি জানুয়ারি ২০২৫ থেকে ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের লক্ষ্য হলো বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানুষদের অধিকার সুরক্ষিত করা ও তাদের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। প্রকল্পটি খুলনা জেলাসহ বাংলাদেশের ৯টি জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। যারমধ্যে সাতক্ষীরা পৌরসভা এবং তালা উপজেলা অন্তর্ভূক্ত রয়েছে। উক্ত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমসমূহ স্থানীয় প্রশাসনকে অবহিতকরণ এবং দলিত নারীদের আর্থিক ভাবে শক্তিশালী করার লক্ষ্যে নাগরিক উদ্যোগ সাতক্ষীরা সদরের ২০ জন দলিত নারীকে ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ গ্রহনের জন্য ৮ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে।

এ উপলক্ষ্যে বুধবার (৪ মার্চ) সকালে সাতক্ষীরা পৌরসভা সম্মেলন কক্ষে এক সভা বিডিইআরএম’র সাতক্ষীরা জেলা সভপতি দুলাল দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নিবার্হী মো. আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগ’র ক্যাম্পেইন কো-অডিনেটর মো. আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ। নাগরিক উদ্যোগ ফিল্ড কো-অডিনেটর জুয়েল সরকার’র পরিচালনায় সভায় সাতক্ষীরা পৌরসভার পৌর নিবার্হী কর্মকর্তা, সমাজ উন্নয়ন কর্মকর্তা, প্রজেক্ট অফিসার সুমিত্র সরকারসহ ৩১ জন দলিত প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ