September 18, 2026, 6:58 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

অভয়নগরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার

যশোরের অভয়নগরের চলিশীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশ আজ ৪ মার্চ, বুধবার কোটা ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর মোঃ গোলাম রসুল।

নির্ধারিত সময় অনুযায়ী সমাবেশ বেলা ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে নারীরা সভাস্থলে আসতে শুরু করেন। এতে বিভিন্ন বয়সী নারীদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর সরদার শরিফ হোসেন এবং সদ্য সাবেক যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম এম আশিকুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলিশীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর রজব আলী ফারাজী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রসুল বলেন,
“নির্বাচনে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণ এবং আমাদের পক্ষে তাদের নিরলস পরিশ্রমই এই ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আমাদের দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে হবে, ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন,
“রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে তারা যদি তাকওয়াবান হয়, তাহলেই সমাজে ন্যায়বিচার সম্ভব।”

এসময় তিনি একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে মহিলা জামায়াতের পক্ষ থেকে শিশুদের মাধ্যমে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারি জুলেখা বেগম, সহকারী সেক্রেটারি ফজিলা বেগম ও হিরা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ