July 26, 2026, 8:12 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

আলফাডাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় নার্গিস পারভীন (১৫) নামের এক স্কুল ছাত্রীকে হাত-পা বাধাঁ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। নার্গিস উপজেলার ফলিয়া গ্রামের নূর নবী ভূঁইয়ার মেয়ে এবং সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থী।

স্থানীয় ও ভিকটিম সুত্রে জানা যায়, সোমবার (২মার্চ) বিকালে নার্গিস সহস্রাইল থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিলো। পথে ফলিয়া বাজার বেড়ীর রাস্তায় পৌছাঁলে অজ্ঞাত এক যুবক তার গতিরোধ করে তাকে জোর করে ধরে ভয় দেখিয়ে হাত- পা বেঁধে বারাসিয়া নদীর নিচে নিয়ে যায়। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অজ্ঞাত যুবক পালিয়ে যায়। তখন মেয়েটিকে হাত বাধা অবস্থায় উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থলে থেকে একটি ছুরি, রশি ও একটি বস্তা পাওয়া যায়। এলাকাবাসী জানায় মেয়েটিকে হত্যার উদ্দেশ্যেই হাত বেঁধে ফেলা হয়েছিল। আমরা উপস্থিত না হলে অনেক খারাপ কিছুই ঘটতে পারতো। আমরা এই ঘটনা সুষ্ঠ তদন্ত এবং দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি করছি।

এবিষয়ে মেয়েটির মামা মিলন জানায়, এখনো আমাদের পক্ষ থেকে অভিযোগ দেয়নি, আমরা বসে সিদ্ধান্ত নিব যে আইনগত কোন ব্যবস্থা নিব কিনা, তবে মৌখিকভাবে থানায় জানানো হয়েছে।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এখোনো কোনো অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ