September 18, 2026, 6:58 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগেরহাটে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, দেবর ও ভাসুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার ১০ নম্বর ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার দেবর ও ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মরিয়ম বেগম (৩২) বাগেরহাট সদর মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়ম বেগম কালিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন। তিনি কন্যা সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। অভিযুক্তরা হলেন আজমির শেখ (৪০) ও জাহাঙ্গীর শেখ (৫৫)। তারা সম্পর্কে তার দেবর ও ভাসুর।

লিখিত অভিযোগে মরিয়ম বেগম উল্লেখ করেন, জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং রাতের বেলায় ঘরের দরজায় শব্দ করে বিরক্ত করতেন। বিষয়টি স্বামীকে জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

অভিযোগে আরও বলেন , ৩ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত দুইজন শ্রমিক নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করে পূর্বে কাটা মাটি দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়িভাবে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর শেখ কোদাল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং আজমির শেখ কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মেডিকেল রিপোর্ট সংগ্রহ ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ