July 26, 2026, 6:16 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকালে পাইকগাছা পৌর বাজার পরিদর্শন ও মনিটরিং ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য (খুলনা-০৬) মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাইকাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।

পরিদর্শনকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও অতিরিক্ত দ্রুব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন রমজানের পবিত্রতা রক্ষা ও জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন পবিত্র রমজানে মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য মালামাল ন্যায্য মূল্য বিক্রয় করতে হবে। প্রতিটি ব্যবসায়ী দোকানে মালামাল দামের তালিকা টানিয়ে রাখতে হবে। কোন ব্যবসায়ী ভেজাল যুক্ত খাদ্য বিক্রি করলে তাকে আইনে আওতায় আনা হবে।

উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সদস্য কাজী তামজিদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাক্তার আছাদুল হক, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, মুফতি আহম্মদ আলী মোঃ শফিয়ার রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মন্টু কাগজী ও আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ