মেধা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মেধাবৃত্তি অর্জন করেছে কয়রার শিক্ষার্থী মোহছানুর সিফাত। প্রতিযোগিতাপূর্ণ পঞ্চম শ্রেণির এই বৃত্তি পরীক্ষায় সে অর্জন করেছে মেধাবৃত্তি।
ফল প্রকাশের পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের রেশ ছড়িয়ে পড়ে। তার এ সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। স্থানীয়দের ভাষায়, “এ অর্জন শুধু সিফাতের নয়, পুরো কয়রার গর্ব।”
সিফাত পড়াশোনা করে তানজিমুল উম্মাহ মাদ্রাসা খুলনা শাখা-এ। মাদ্রাসার শিক্ষকরা জানান, নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা এবং নৈতিক শিক্ষার সমন্বয়ই তাকে এই সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। ক্লাসে মনোযোগী ও বিনয়ী স্বভাবের জন্য সে সবার প্রিয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়,সাংবাদিক শাহজাহান সিরাজের ভাইপো মোহছানুর রহমান সিফাত এর বাবা কয়রা উপজেলার খান সাহেব ডিগ্রি কলেজের প্রভাষক শাহাবাজ আলী ও মাতা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছার একমাত্র ছেলে। পরিবার জানায়, শৈশব থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল।পরিবার ও শিক্ষকদের ধারাবাহিক উৎসাহ তাকে লক্ষ্যপানে দৃঢ় করেছে। মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি”আমরা গর্বিত, সিফাত আমাদের আশা ও স্বপ্নের প্রতীক,” বলেন তার বাবা।
শিক্ষকদের অভিমত
মাদ্রাসার এক শিক্ষক বলেন, “সিফাতের অর্জন প্রমাণ করে-নিয়মিত চর্চা আর সঠিক দিকনির্দেশনা থাকলে বড় স্বপ্নও বাস্তব হয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
সিফাতের কৃতজ্ঞতা:
নিজের অনুভূতি প্রকাশ করে সিফাত বলেন, “শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের ভালোবাসা আমার শক্তি। ভবিষ্যতে দেশের জন্য শিক্ষার মাধ্যমে কিছু অবদান রাখতে চাই।”
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাসিন্দারা বলেন, আমাদের এলাকা থেকে এমন সাফল্য সত্যিই গর্বের।সিফাত ছোটবেলা থেকেই ভদ্র ও মেধাবী ছেলে হিসেবে পরিচিত। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং চাই, সে একদিন এলাকার মুখ আরও উজ্জ্বল করুক।