অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্যের সঙ্গে ফকিরহাট উপজেলার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, অধ্যাপক মোফাজ্জল হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মাদক ও আইনশৃঙ্খলা, শিক্ষা, অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও সমস্যা সমাধানের বিষয়ে খোঁজখবর নেন।
এছাড়া সংসদ সদস্য সকাল ১০টায় ফকিরহাট বাজারে নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করেন।