September 18, 2026, 8:32 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবসেবা সামাজিক সংগঠন কচুয়ার উদ্যোগে কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার প্রায় ১২২টি সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজানের পবিত্র মাসে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ইফতারের আনন্দ পৌঁছে দিতে সংগঠনটি এ মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে মধ্য কচুয়ার মো. সেতাব খান বাড়ী থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ১২২ জন পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ইফতার সামগ্রী পৌছে দিবেন মানবসেবা সামাজিক সংগঠন কচুয়ার সেচ্ছাসেবীরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৮ বছর ধরে তারা সমাজের নানা সংকটে নিরলসভাবে কাজ করে আসছে। শুধু রমজান মাসেই নয়, বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে সংগঠনটি।

মানবসেবা সামাজিক সংগঠন কচুয়ার পরিচালক মো. আরিফ সিকদার বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে এ সংগঠনটি করেছি সকলের প্রচেষ্টায় আজ আমরা একটা অবস্থানে এসেছি আমাদের সসমাজিক কার্যক্রম আরও বেগবান হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আমরা এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ