July 27, 2026, 2:44 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে-সংঘর্ষে নারীসহ আহত অন্তত ১৭

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজবাড়ী জেলার সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংগঠিত এ সংঘর্ষে আহতের সংখ্যা দাড়িয়েছে নারী-পুরুষসহ অন্তত ১৭ জন ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বেথুলিয়ার মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জমির দখল নিয়ে বিরোধের জেরে এক পক্ষের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অপর পক্ষের বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরে নারী-পুরুষসহ অন্তত ১৭ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন— আবু বক্কর (২৪), রাকিব মণ্ডল (২১), আব্দুল বারেক (৫০), মৌসুমী (৩৩), মনোয়ারা (৪৫), মুনিয়া (২০), হাসি (৪৫), মোস্তফা (৩৫), আতর শেখ (৫৫), নিঝুম (২০), ইদ্রিস (৪০), আব্দুল কুদ্দুস (৩৫), শাহীন (৩৫), দুলাল (৫৫), সিদ্দিক (৫০), আফাজ (৫০)সহ আরও একজন।

আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে ১৫ জনকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমিটি নিয়ে উভয় পক্ষের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ