September 18, 2026, 8:32 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালায় ৮ম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা

তালা প্রতিনিধি

তালার খলিশখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ৮ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বেসরকারি সংস্থা রিব এর তালা উপজেলা সিএসও কমিটির তথ্যে উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বাল্য বিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

সূত্রে জানাগেছে, উপজেলার বাগডাঙ্গা গ্রামের এক কৃষক পরিবারের ১৪ বছরের শিশু কন্যার সাথে আশাশুনি সদরের নাটানা গ্রামের নিত্যানন্দ গোলদারের বিয়ে ঠিক হয়।

রোববার (২২ ফেব্রুয়ারী) কনের পিতার বাড়িতে শিশু মেয়েটির আশির্বাদ সম্পন্ন হয় এবং গোপনে অন্যত্র নিয়ে বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা হয়। বিষয়টি জানতে পেতে তালা উপজেলা সিএসও কমিটির পক্ষ থেকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারকে ঘটনা অবহিত করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, বাল্য বিয়ের তথ্য পাওয়া মাত্র খলিশখালী ইউনিয়ন জেন্ডার প্রমোটর নাজমুল হোসেনসহ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকদের বাগডাঙ্গা গ্রামের ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা বাল্য বিয়ের সত্যতা নিশ্চিত হয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নির্দেশনা মতে বিয়ে বন্ধে কনের অভিভাবকের মুচলেকা গ্রহন করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ে মেয়ের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের উপর শুনানী হয়। শুনানী শেষে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক শিশু মেয়েটি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার বিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ