September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে আগুন, প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে স্থানীয় এক যুবদল নেতার বসতবাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (রাত) গভীর রাতে ইউনিয়নের মাদ্রা গ্রামের বাসিন্দা ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আলীমুজ্জামান রানার বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত রানা অভিযোগ করেন, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত তার কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রানার বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

রানা দাবি করেন, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। আগুনে দুটি ঘর পুড়ে গেছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ