September 22, 2026, 3:52 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে ৪২ সদস্যের সম্ভাব্য মন্ত্রিসভা হতে পারে

সৈয়দ জালিস মাহমুদ

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা থাকলেও রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় কৌতূহল, তারেক রহমানের নেতৃত্বে সম্ভাব্য মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন।

দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, জোটসঙ্গী ও টেকনোক্র্যাট মিলিয়ে নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৪২ সদস্যের। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত সমীকরণে পরিবর্তন আসতে পারে এবং চূড়ান্ত তালিকা গোপনই রাখা হতে পারে।

আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যেতে পারে আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আব্দুল আউয়াল মিন্টু। সড়ক পরিবহনের দায়িত্বের জন্য আলোচনায় আছেন সালাহউদ্দিন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এহসানুল হক মিলন। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মেজর হাফিজ উদ্দিন আহম্মদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যেতে পারে ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাতে।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যেও কয়েকজনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও ওয়াদুদ ভূইয়া। সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদও দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। আরও যাঁদের নাম আলোচনায় রয়েছে তাঁদের মধ্যে আছেন ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী শামা ওবায়েদ, আসাদুল হাবীব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং রকিবুল ইসলাম বকুল।

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, হুমায়ূন কবীর, জিয়া হায়দার ও আমিনুল হকসহ কয়েকজন। পাশাপাশি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলের নামও ঘুরছে আলোচনায়।

জোটের শরিকদের মধ্য থেকেও কয়েকজন নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর ও ববি হাজ্জাজসহ আরও কয়েকজন।

তবে এসবই আপাতত সম্ভাব্যতার তালিকা। শেষ পর্যন্ত তারেক রহমান চূড়ান্ত তালিকা অনুমোদন করলে এবং বঙ্গভবন থেকে শপথের আমন্ত্রণ জানানো হলে তবেই পরিষ্কার হবে নতুন সরকারের পূর্ণাঙ্গ চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ