September 19, 2026, 12:39 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

নির্বাচন পরবর্তী সহিংসতা, কাঁঠালিয়ায় জনসভা থেকে বাড়ী ফেরার পথে হামলা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় নবনির্বাচিত সাংসদ বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা থেকে বাড়ী ফেরার পথে একই দলীয় দুইজনকে মারধর ও মটর সাইকেল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা মাদ্রাসা বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, ছাত্রদল কর্মী ইমরান হোসেন (২৭) ও হাসান হাওলাদার (৩০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত ইমরান হোসেনের মা বিউটি বেগম বাদী হয়ে স্থানীয় অলি হাওলাদারসহ ১২জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেই মিটিং এ অলির নেতৃত্বে না গিয়ে একারা যাওয়ায় এতে ক্ষিপ্ত অলি ও তার লোকজন।

বাড়ীর ফেরার পথে রাত সারে ৭টার দিকে স্থানীয় ছোনাউটা মাদ্রাসা বাজারে পৌছালে অলি হাওলাদারের নেতৃত্বে ১২/১৪ জন ইমরান ও হাসানের মটর সাইকেল থামিয়ে তাদের মারধর করে। এসময় ইমরানের মটর সাইকেল ভাংচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয় অভিযোগে উল্লেখ করা হয়।

হামলা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে অলি হাওলাদার জানান, ইমরানের সাথে সামান্য তর্কবির্তক হয়েছে। এর বেশি কিছু নয়।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ