July 27, 2026, 1:40 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

সারা দেশের ন্যায় বরিশালেও সকাল সাড়ে সাতটায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছে

বরিশাল ব্যুরো প্রধান

সারা দেশের ন্যায় বরিশালেও ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে সাতটায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

রাত থেকে বিভিন্ন আসনে অনিয়মের অভিযোগ বরিশাল-৩ আসনে বাবুগঞ্জ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভোটকেন্দ্রে ৪ সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রিটার্নিং অফিসার।

এ দিকে সকালে বরিশাল ৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুফতি ফয়জুল করিম নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তিনি ভোট কারচুপির হওয়ার আশংকা করে হাত পাখায় ভোট দেয়ার আহবান জানান। অন্যদিকে বেলা ১০ টায় কাউনিয়া সাধুর বটতলা এলাকায় নিজ বাসার সামনে স্কুলে ভোট দেন অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন ডাক্তার মনীষা চক্রবর্তী।

বরিশালের ১০ টি উপজেলায় ৬ টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৮৩৩ টি ভোট ভোটকেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ন ২৫৫ ও গুরুত্বপূর্ণ ২৩৬ টি আর সাধারণ ৩৪২ টি। এসব ভোটকেন্দ্রে প্রায় ১৫শ সেনাবাহিনীর সদস্যর পাশাপাশি ২ হাজার ৬৬৭ পুলিশের সদস্য, ১৪ প্লাটুন বিজিবি, ১ টি জাহাজ নিয়ে নৌবাহিনীর ৬০ জন থাকবে, ৫ টি ইউনিটে ১৫০ জন কোস্ট গার্ড এছাড়া ১০ হাজার ৮২৯ জন আনসার সদস্য ভোটের মাঠে কাজ করছে।

বরিশালের ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮জন আর পুরুষ ভোটার ১১ লাখ ৫৮হাজার ২২০জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভােটার আছে ২০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ