July 26, 2026, 12:43 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

“মা-বোনদের হেনস্তা করলে কাউকে ছাড় নয়, ব্যালটেই জবাব দেবে মানুষ”

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেছেন, পরাজয় নিশ্চিত বুঝেই একটি স্বার্থান্বেষী মহল বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা জামায়াতের পোস্টার–ব্যানার ছিঁড়ে ফেলছে, এমনকি কোথাও কোথাও মা–বোনদের হেনস্তা করার মতো ন্যক্কারজনক আচরণ করছে—যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাহাদ দৃঢ় কণ্ঠে বলেন, “আমার পোস্টার ছিঁড়েছেন—সম্পর্কের খাতিরে এতদিন নীরব ছিলাম।

কিন্তু মা-বোনদের অসম্মান করার সাহস দেখালে কাউকে ছাড় দেওয়া হবে না। সাবধান হয়ে যান।” আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমেই সত্যিকারের বিজয় নিশ্চিত হবে।”

এ ছাড়াও তিনি সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থেকে ভোটের দিন পর্যন্ত সজাগ থাকার আহ্বান জানান।

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ ইউনুস, এন সি পি এর জেলা আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল আলম সিদ্দিকী, জেলা জামায়াত নেতা শেখ কামরুল আলম।

ইসলামী ছাত্রশিবির নেতা শেখ মো. এনামুল কবির, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,
অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোস্তাজাবুল হক, শাহীকুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, মাস্টার আমিনুল ইসলাম ও খেলাফত মজলিস নেতা অ্যাডভোকেট বালী নাসের ইকবালসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে শেখ মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়।
মিছিলটি মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কচুয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

স্থানীয় নেতারা জানান, কচুয়ার মানুষ শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে এবং যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ