September 19, 2026, 2:57 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ন্যায় ইনসাফের লড়াইয়ে জামায়াত প্রার্থীকে হাদির উত্তরসূরি আখ্যা দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, শহিদ ওসমান হাদি সারা বিশ্বের যুবকদের প্রেরণার বাতিঘর। ফ্যাসিবাদি শক্তি হাদি ভাইকে হত্যা করে ভেবেছিল তার আর্দশকে মুছে দিতে পারবে। কিন্তু হাদি ভাই আর্দশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নলছিটি সরকারি মার্চেন্টস স্কুল মাঠে ঝালকাঠি-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের এক নির্বাচনি পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় ডাকসু ভিপি আরও বলেন, আধিপত্যবাদি শক্তি ও ভারতীয় তাবেদাররা আবার দেশবিরোধী চক্রান্ত শুরু করছে। আপনাদের সর্তক থাকতে হবে। দিল্লির তাবেদারদের,ভারতীয় আগ্রাসনের দালালদের ১২ তারিখের ভোটের মাধ্যমে রুখে দিতে হবে। পথসভায় সাদিক কায়েম ন্যায় ইনসাফের লড়াইয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে হাদির উত্তরসূরি আখ্যা দিয়ে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিতে বলেন।পরে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে আন্দোলনে থাকা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিপি সালাউদ্দিন আম্মারসহ ছাত্রজনতার ওপর পুলিশের গুলিবর্ষনের খবর পেয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম তাৎক্ষনিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় তিনি ঘটনায় জড়িতের বিচারের দাবি ও আধিপত্যবাদ বিরোধী নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার খুনিদের গ্রেফতারে অন্তবর্তী সরকার প্রধানকে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছেন । সরকারকে আরেকটি জুলাই গণ আন্দোলনের হুশিয়ারি দিয়ে ডাকসু ভিপি বলেন, শহীদের উত্তরসূরিরা আবার রাজপথ দখল করে ৫৬ হাজার বর্গমাইল জুরে আন্দোলনের ডাক দেয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম,আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যরিস্টার মাইনুল করিম,শহীদ ওসমান হাদির বোন মাসুমা সুলতানা হাদি,ভগ্নিপতি আমির হোসেনসহ স্থানীয় জামায়াত ইসলামীসহ জোটের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ