September 19, 2026, 2:56 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার ১নং চেচঁরী রামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে চেচঁরী রামপুর ইউনিয়ন জামায়াতের আমীর লস্কর শামীম হোসেনের সভাপতিত্বে চেচঁরী রামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির এডভোকেট মো. হাফিজুর রহমান।

 

প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার মো. মজিবুর রহমান, এ্যড তরিকুল ইসলাম সহকারি এটর্নি জেনারেল হাইকোর্ট বিভাগ, এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি জেলা শিবিরের সভাপতি মো এনামুল হাসান।

নির্বাচনী জনসভা শেষে চেচঁরী রামপুর হাটের বিভিন্ন সড়কে দাড়ি পাল্লার সমর্থনে বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়। চেচঁরী রামপুর ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের হাজারো নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ