September 20, 2026, 5:50 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে ক্ষুদ্র শিল্প গড়ে কর্মসংস্থানের অঙ্গীকার মঈন ফিরোজীর

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে সংসদে যেতে পারলে তিনি এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করবেন। বিশেষ করে ক্ষুদ্র শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে বাগরি বাজার প্রদক্ষিণ করে মেডিকেল মোড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাইপাস মোড়ে এসে শেষ হয় তাঁর নির্বাচনী মিছিল। মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং অতীতে তারা কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং উন্নয়নের পক্ষে রায় দেবে

তিনি এলাকার সমস্যার কথা তুলে ধরে বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার রাস্তাঘাটের বেহাল দশা, প্রতিবছর বিষখালী নদীর ভাঙনে জনপদ ও বসতভিটা বিলীন হয়ে যাওয়া এবং দীর্ঘদিনের বেকারত্ব মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে তিনি সংসদে গিয়ে সোচ্চার ভূমিকা রাখবেন বলে জানন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমার কিছু পাওয়ার নেই, আমি এসেছি আপনাদের দেওয়ার জন্য।” এ সময় তিনি হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ মিছিলে রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। মিছিল চলাকালে হাঁস প্রতীকের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ