September 20, 2026, 4:56 pm
শিরনাম :
চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

রাজবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ – ডিবি।

গ্রেপ্তারকৃত যুবকের নাম হাফিজুল ইসলাম (৩০)। তিনি রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা। তার বাবা ঐ এলাকার স্থানীয় জসিম উদ্দিন বুলু।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের শররের বিনোদপুর এলাকা অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি একটি পেশাদার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারের বিষয়টি রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ