September 20, 2026, 9:49 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাগেরহাটে নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসনের প্রতি আহ্বান, স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে শংকা প্রকাশ এবং বিভিন্ন স্থানে নির্বাচনী অফিস তালা মেরে দখল,পুড়িয়ে দেয়া, ভাংচুর,করা, প্রচার প্রচারনায় বাঁধা দেওয়া, লিফলেট পুড়িয়ে,দেওয়া প্রচার মাইক ভাঙচুর, নেতাকর্মীদের হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট ১,২ ও ৩ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব অভিযোগ করেন তিনি।

অভিযোগে তিনি বাগেরহাটের বিএনপি মনোনীত সংসদ সদস্যের নেতাকর্মীদের প্রতি অভিযোগ করে জানান, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই বাগেরহাটের তিনটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের ইন্ধনে এবং প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার সুযোগে বিএনপির নেতাকর্মীরা তার নির্বাচনী অফিস আগুনে পোড়ানো, ভাংচুর, অফিস দখল করে তালা মেরে দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালানো মাইক ভাঙচুর, লিফলেট পুড়িয়ে দেয়া সহ প্রচারনা চালাতে আসা নারী ও পুরুষ কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

এ বিষয়ে প্রশাসনকে অভিযোগ দিলেও কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

‎তিনি বলেন ২৪ এর আন্দোলনের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম ছিলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের মধ্যে দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যেতে চায়।

‎তাই বাগেরহাটে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসনের প্রতি সাংবাদিকদের মাধ্যমে জোর দাবি জানান।

অন্যথায় নির্বাচন নিয়ে বাগেরহাটে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ