September 20, 2026, 4:56 pm
শিরনাম :
চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

পূর্ব সুন্দরবনের নদীতে দুই হরিণ শিকারী আটক

আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের কটকা বনাঞ্চলের নদীতে  ফাঁদসহ দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে শিকারীদের একটি ট্রলার।

আটক দুই শিকারীকে রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা  অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা (শনিবার) ভোর রাত সাড়ে তিনটার দিকে সুন্দরবনের বেতমোর নদীতে নিয়মিত টহলের সময় একটি ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশী চালিয়ে ৫শ ফুট হরিণ ধরার ফাঁদ জব্দ করেন।

ট্রলারের পাটাতন রক্তে মাখা দেখতে পান বনরক্ষীরা। শিকারীরা সুন্দরবনে হরিণ শিকার করে ফিরে আসছিলো এ সময়  বনরক্ষীদের দেখতে পেয়ে তারা  রাতের আধারে হরিণের মাংস নদীতে ফেলে দেয় বলে বনরক্ষীরা জানান। আটক দুইজন হলেন, আঃ মালেক আকন (৬০) ও আবদুল কালাম হাং (৫৫) । এদের বাড়ী বরগুনার তালতলী থানার সকিনা গ্রামে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের বেতমোর নদীতে হরিণ শিকারের ফাঁদসহ আটক দুই জনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের রবিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ