September 20, 2026, 5:50 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতার নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সন্তোষপুর ইউনিয়নের বাখরগঞ্জ বাজারে এক নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এসময়, বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনের ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মশিউর রহমান খান যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা পড়িয়ে দেন।

যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন, চিতলমারী উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক বাবলু গাজী

এবং চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।

এছাড়াও, কাজী আব্দুল মান্নান, হাফেজ মুস্তাফিজুর রহমান, কাজী মকবুল আহম্মেদ, টিপু সুলতান, আরাপর গাজী, রফিকুল ইসলাম, ওসমান মিয়া, মিজানুর রহমান, হুসেইন মুহাম্মদসহ আরও অর্ধশতাধিক নেতা-কর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদেন।

বাবলু গাজী বলেন, দেশ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানান তারা।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমানকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

চিতলমারী উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। আগামী দিনে তারা দাড়িপাল্লার পক্ষে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ