September 20, 2026, 5:51 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠিতে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সৈয়দ জালিস মাহমুদ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার শুক্তাগড় ইউনিয়নের আয়োজনে দাড়িপাল্লার পক্ষে অনুষ্ঠিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—গণঅধিকার পরিষদের রাজাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। এছাড়া জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলমসহ এনসিপি ও ১১ দলীয় জোটের উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আগামীর রাজনীতিতে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জামায়াতে ইসলামী নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ