July 26, 2026, 1:48 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের চিত্রাংকন প্রতিযোগিতা শিশুদের রঙতুলিতে ফুটে উঠল পরিবেশ ও প্রকৃতির অনিন্দ্য রূপ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

(২৭ জানুয়ারি), মঙ্গলবার, বিকালে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এল্যায়েন্স’র উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক বাই লেনের দৈনিক সাঙ্গু’র কার্যালয়ে পরিবেশ ও প্রকৃতি শীর্ষক শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের দুই শতাধিক খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের রঙ তুলির ছোঁয়ায় পরিবেশ ও প্রকৃতির চিত্র ফুটে ওঠেছে। এতে খুদে মেধাবী শিক্ষার্থীদের রঙতুলিতে পরিবেশ ও প্রকৃতির বিপর্যয় ও জলবায়ু সংকটের নানা অসঙ্গতি প্রস্ফুটিত হয়েছে।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’র সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় ও খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এন লেয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন দৈনিক সাঙ্গু’র সম্পাদক ও প্রকাশক কবীর হোসেন সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি নুর উদ্দীন, জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফারহানা আফরোজ খানম, ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য (নারী ও শিশু) জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, একরামুল হক বাবুল, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক আবদুল মোমেন মোল্লা প্রমুখ।

পরিবেশ ও প্রকৃতি’র গুরুত্ব তুলে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর শুধু ভবিষ্যতের ভয় নয়, এটি ইতিমধ্যেই আমাদের চারপাশে দৃশ্যমান। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিয়ম, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য সচেতন জীবনধারা গ্রহণ এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার জরুরি। শিশুরা কেবল আগামীর প্রজন্ম নয়, বরং বর্তমান সমাজকেও পরিবেশ সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজয়ী শিশুদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের মাঝে সনদ-ফুলের চারা বিতরণ করা হবে। আয়োজক গ্রীণ চট্টগ্রাম এল্যায়েন্স জানায়, এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে, টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিশুদের আঁকা ছবি আমাদের সজাগ করেছে, পরিবেশ নিয়ে ভাবতে। প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে একসাথে পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ