September 24, 2026, 4:08 pm
শিরনাম :
কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটির বিলুপ্ত ঘোষণা শ‌্যামনগ‌রে গাছ থে‌কে প‌ড়ে এক জ‌নের মৃত‌্যু শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা মালদায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ভয়-ভীতির অভিযোগে এনে,বাগেরহাটে সার্জন্ট রিয়াজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফকিরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

মোহনগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ জিয়ান, মোহনগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ হাজার ২২০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে পৌরশহরে উত্তর দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ -ধর্মপাশা সড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

মোহনগঞ্জ থানা সূত্রে জানাযায় , গোপন সংবাদে আজ বুধবার ভোরে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে অবস্থান নেয় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল। সকাল ৭টার দিকে ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় হাতেনাতে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো : হাফিজুল ইসলাম হারুন জানান, ময়মনসিংহ থেকে এ ঘটনায় গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এই মাদক কারবারির সাথে মোহনগঞ্জের কোনও ব্যবসায়ী জরিত কি না তা খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ