September 20, 2026, 5:51 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

সাফা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাক্ষ মো. হারুন অর রশিদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

যোগদাকৃতদের মধ্যে সাফা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও স্থানীয় জেপি নেতা মো. হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. খালেক জমাদ্দার, পাটিখালঘাটা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জলিল মাষ্টার, পাটিখালঘাটা ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দুলাল ও মো. চুন্নু হাওলাদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী রয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্ঘী ড. ফয়জুল হকের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এসময় উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মো. মজিবুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলাম সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দিন, পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান, সাধারন সম্পাদক মাওলানা মাইনদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. জোবায়েরসহ ১১ দলীয় জোটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর নেতারা সদ্য যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

জামায়াতে ইসলামে যোগদানকারী সাফা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাক্ষ মো. হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আর্দশে অনুপ্রানিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মী যোগদান করেছি। সামনে আরো অর্ধশত নেতাকর্মী জামায়াতে যোগদান করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করব।

ঝালকাঠি-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ