September 20, 2026, 7:50 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

রাজবাড়ী-২ আসনে বিরামহীন প্রচারণায় হারুন অর রশিদ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্রতিনিয়ত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন রাজবাড়ী-২ (সংসদীয় আসন-২১০) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রচারণায় মুখর রয়েছে রাজবাড়ী জেলার প্রতিটি অঞ্চল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন।

এসময় তার সাথে উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মিয়া, কালুখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দল নেত্রী শারমিন আক্তার টুকটুকি, জেলা কৃষকদলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, মদাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস, কালুখালী উপজেলা নির্বাচনী প্রচারণা পরিচালনা কমিটির আহবায়ক কে এম আইনুল হাবিব, সদস্য সচিব শাজাহান মাষ্টার প্রমুখ।

পথসভায় প্রার্থী হারুন অর রশিদ বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সাধারণ মানুষের সাথে দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আমাদের এই নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি অপশক্তি অর্থাৎ ফ্যাসিস্টের দোষরেরা চেষ্টা চালাচ্ছে। তাদের থেকে এবং তাদের কুচক্রী পরিকল্পনা থেকে সকলকে সাবধান থাকতে হবে। সচেতন থাকতে হবে।

এসময় সকলকে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করে দেশ ও জাতির উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ