September 20, 2026, 7:50 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

নূরুন্নবী ইমন, শ্যামনগর, (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র¿সহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ২৭ শে জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে, শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের লিয়াকত হোসেনের পুত্র মোঃ হাবিবুর রহমান আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় রাত ২.৩০ মিনিটে সন্ত্রাসী হাবিবুরের বাড়ীতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোঃ হাবিবুর রহমানকে যৌথবাহিনী হাতেনাতে আটক করতে সম হয়। অভিযানে উক্ত সন্ত্রাসীর নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে সকাল ৮.৩০ মিনিটে উক্ত আসামীকে জব্দকৃত মালামালসহ শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রার্থে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে থাকবে বলে সেনাবাহিনী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ