September 20, 2026, 7:50 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

কুষ্টিয়া জেলার মরহুম আমীরের পরিবারের সাথে ডা. শফিকুর রহমান দেখা করেছেন

তরফদার রবিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কুষ্টিয়া জেলা জামায়াতের মরহুম আমীর অধ্যাপক আবুল হাশেম- এর পরিবারের সাথে দেখা করেছেন।

সোমবার ২৬ জানুয়ারি সকালে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও মরহুমের রুহের মাগফেরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারনের তৌফিক কামনা করেন।

এসময় আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেল সোয়া ৪টায় কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। পরদিন ২০ জানুয়ারি দুটি জানাজা শেষে মিরপুর ওয়াপদা কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ