September 20, 2026, 8:27 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে দলটি।

বহিষ্কৃত তিন নেতা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, পৌর বিএনপির সহ-স়ভাপতি রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমানিত হওয়ায় তাদেরকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু আমার দেশকে জানান, ওই তিন নেতা উপজেলা ও পৌর বিএনপির পদে থেকেও দলীয় প্রার্থীর বিপক্ষে সতন্ত্র প্রার্থীর প্রাচরনা করে আসছে। এ কারনেই দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগে তাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ দিয়েছে জেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ