September 22, 2026, 12:20 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

মতিউর রহমান নিজামীর কবরের পাশে জামায়াতের আমীর

সৈয়দ জালিস মাহমুদ

মাওলানা মতিউর রহমান নিজামী এর কবরের পাশে সম্মানিত আমীরে জামায়াত

২৪ ডিসেম্বর (শনিবার) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

পাবনায় নির্বাচনী জনসভা শেষ করে আমীরে জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর দরবারে মাওলানা মতিউর রহমান নিজামী  এর রূহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য দো’য়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ