মাওলানা মতিউর রহমান নিজামী এর কবরের পাশে সম্মানিত আমীরে জামায়াত
২৪ ডিসেম্বর (শনিবার) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
পাবনায় নির্বাচনী জনসভা শেষ করে আমীরে জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর দরবারে মাওলানা মতিউর রহমান নিজামী এর রূহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য দো’য়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।