July 26, 2026, 12:44 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগেরহাটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩জানুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ( পিআইবি) এর উদ্যোগে ও বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

মোঃ ইয়ামিন আলির সঞ্চালনায়
এস,এম, শামসুর রহমান এর সমন্বয়ে
জেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে বাগেরহাট জেলা ও ৯ টি উপজেলার মোট ৫০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ভুয়া তথ্য, অপ তথ্য, ভূয়া সংবাদ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদি মোকাবেলার গুরুত্ব ফ্যাক্টচেকিং তথ্য, ছবি ও ভিডিও যাচাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
এসময় আজকের পত্রিকার সিনিয়র রিপোটার মোঃ হুমাউন কবীর অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক দিকনির্দেশনা তুলে ধরেন।

প্রথম দিনে (২১জানুয়ারি) আলোচনা করেন ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিআইবি এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকা সিনিয়র রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর,
বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ আবু সাঈদ শুনু,
সহ সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন,

এসময় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বাগেরহাট জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ