বরগুনার পাথরঘাটা উপজেলায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে উন্নত চুলা (বাংলা উনান) বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের মধ্যে এসব চুলা বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি)সিসিডিবির নিজস্ব সাইক্লোন সেন্টার চরলাঠিমারা সিসিআরসি অফিস থেকে এই চুলা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজনচন্দ্র বিশ্বাস,মনিটরিং অফিসার অ্যাডলিনা সরকার, মাঠ সংগঠক ওয়ারেসুর রহমান, আইজাক বারুই ও মাহমুদুর রহমান রনি।

ঢালাই লোহা ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই উন্নত চুলা সনাতন চুলার তুলনায় ৭০% জ্বালানি সাশ্রয়ী। কম জ্বালানিতে দ্রুত রান্না করা সম্ভব হওয়ায় ধোঁয়া ও বায়ু দূষণ কমে আসে। ফলে রান্নাঘরের পরিবেশ থাকে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত।
সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজনচন্দ্র বিশ্বাস বলেন , এই চুলা ব্যবহারে জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমে, পাশাপাশি ধোঁয়াজনিত রোগের ঝুঁকিও হ্রাস পায়। পরিবেশবান্ধব এই উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি বায়ু দূষণ কমানোর লক্ষ