September 20, 2026, 9:03 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, জরিমানা ২৩ হাজার টাকা

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় কন্টিনজেন্ট এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পাথরঘাটা বাসস্ট্যান্ডের সামনে (ব্রিজের পূর্ব পাশে) পাথরঘাটা–কাকচিরা সড়কে এ অভিযান পরিচালিত হয়।

চেকপোস্টে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মাহমুদুল হাসান সুজয়। অভিযানে নৌবাহিনীর বিভিন্ন পদবীর ১৬ সদস্যের দুটি সেকশন এবং পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের টিআই ইন্সপেক্টর মেহেদী হাসানসহ ৫ জন পুলিশ সদস্য অংশ নেন।

চেকপোস্ট চলাকালে মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তি ও তাদের ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় মোট ১৯৫টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে ১৯৩টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার রয়েছে।

অভিযানকালে ১টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয় এবং ৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। সর্বমোট ৮টি মামলার বিপরীতে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মাহমুদুল হাসান সুজয় জানান, চেকপোস্ট চলাকালীন সময়ে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ