আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ’র দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৩টায় তালা পুরাতন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
উপজেলা জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওলানা মাসুম বিল্লাহ, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াত ইসলামী নেতা অ্যাড. মশিয়ার রহমান, মাওলানা কবিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত এজিএস ও তালার সন্তান মাসুদ রানা, ঢাকা পল্টন থানার যুব জামায়াতের সভাপতি ডা. তবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, জামায়াত নেতা কাজী মাহফুজুর রহমান, শাহ আলম, মাওলানা রেজাউল করিম, সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন, নাহিদ হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জামালুল বান্না ও শিবির নেতা সাব্বির হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী এদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমরা দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চায়। তিনি সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য দাড়িপাল্লাকে বিজয়ী করার আহবান জানান। জনসভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।