September 20, 2026, 9:29 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

কাশিয়ানীতে দুই মাদক করবারি ৪২ কেজি গাঁজাসহ আটক

মোঃ শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। 

সোমবার (১৯’জানুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি এলাকায় র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মৃত. নূরুল হুদার ছেলে মো. আবু তহের (৪০) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. নূরুল আলম (৪০)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যার-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাঝিগাতি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.এম রেজাউল হক জানান, অভিযান শেষে গ্রেফতারকৃতদের ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ