September 20, 2026, 9:26 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুন, অগ্নিদগ্ধ শিশু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজার (শিবগঞ্জ হাট) এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার ভোররাতে মুচি ব্যবসায়ী বিষু দাসের বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ করে বিষু দাসের বসতঘরে আগুন লাগলে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে খবর দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের ভেতরে থাকা অন্যদের উদ্ধার করা সম্ভব হলেও বিষু দাসের বড় মেয়ে আগুনে দগ্ধ হয়। দগ্ধ শিশুটিকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকার বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে নবগ্রাম বাজারে প্রবেশের মূল সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বরিশাল-আটঘর সড়কের নবগ্রাম ব্রিজসংলগ্ন নবগ্রাম মডেল হাই স্কুলের পাশ দিয়ে বাজারে ঢোকার সড়কটি ছোট হওয়ায় বিকল্প পথে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে বিলম্ব হয়। ফলে আগুনে ঘরটি পুরোপুরি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের বিষয়ে বিষু দাস জানান, ‘ফজরের সময় ধান সিদ্ধ করার জন্য বাজারসংলগ্ন গাজী বাড়িতে গিয়েছিলাম। এ সময় ঘরে আগুন লাগে। লোকজনের চিৎকার শুনে দ্রুত ফিরে আসি।’

ঝালকাঠি ফায়ার সার্ভিসের টিম লিডার মাহবুব বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। তবে বাজারে ঢোকার মূল সড়কটি সরু হওয়ায় বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়ে কিছুটা সময় লাগে। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে আমরা প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় অবশিষ্ট আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনি।’
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ