September 20, 2026, 9:22 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের বিদায় সংবর্ধনা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ আকতার খান ও মোসা. নূরজাহান খাতুন দ্বয়ের অবসর জনিত বিদায় সংবর্ধনা বুধবার (১৪ জানুয়ারী) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে বিকাল ৫ টার সময় অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি শাহিনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।

জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন ঐক্য পরিষদের আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন নিউটন, সাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা, সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি কামরুল হুদা, দপ্তর সম্পাদক বাবুল আলী মৃধা এবং কামরুল ইসলাম।

এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত সচিবদের দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা অতিরিক্ত সচিবদের অবসর পরবর্তী সময় সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করার আশাবাদ ব্যক্ত করেন। বিদায় বেলায় অতিরিক্ত সচিবরা উপস্থিত কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজের কর্ম অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা স্মরণ করিয়ে দেন।

বিদায় সংবর্ধনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ আকতার খান ও মোসা. নূরজাহান খাতুন দ্বয়ের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে বিদায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ